নব্য বিজেপি নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে পোস্টার পড়লো গাইঘাটায় - The News Lion

নব্য বিজেপি নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে পোস্টার পড়লো গাইঘাটায়




দি নিউজ লায়ন ;  বিজেপির নব্য পুরাতন বিবাদ প্রকাশ্যে, নব্য বিজেপি নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে পোস্টার পড়লো উত্তর ২৪ পরগনা জেলার  গাইঘাটা এলাকায়। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার যেমন হিড়িক পড়েছে ঠিক তেমনি বিজেপির মধ্যেও নব্য  ও পুরাতোনের দ্বন্ধ মাথা  চাড়া দিচ্ছে। সম্প্রতি উত্তর ২৪ পরগণা জেলার  গাইঘাটা থানার দক্ষিণ বাগনানে যশোর রোডের পাশে একটি পোষ্টার দেখতে পাওয়া যায়। 


 যেখানে তৃণমূল থেকে বিজেপিতে আসা ৯ জন নেতা নেত্রীর দূর্নীতির কথা তুলে তাদের ছবির নিচে লেখা রয়েছে,  মুকুল রায় ( সারদা কেলেঙ্কারির মূল পান্ডা), অর্জুন সিং (খুনি ও ব্যাপক বড় তোলাবাজ), লকেট চট্টোপাধ্যায় (শিশু পাচার কেলেঙ্কারিতে যুক্ত),  সৌমিত্র খাঁ (এসএসসি ও টেট কেলেঙ্কারি যুক্ত), সব্যসাচী দত্ত (জমি মাফিয়া),  নিশিত প্রামানিক (গরু ও সোনা পাচারে যুক্ত), অনুপম হাজরা (চাকরিতে টাকা তোলা কেলেঙ্কারিতে যুক্ত), মনিরুল ইসলাম (খুনি ও বালি মাফিয়া), শঙ্কুদেব পণ্ডা (সারদা কেলেঙ্কারি ও দুর্নীতিতে যুক্ত)।  যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।


 বিজেপির দাবি একুশে বিজেপি সরকার গড়েছে। একে একে তৃণমূল সরকার ভেঙে পড়ছে। তাই বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূলের পক্ষ থেকে এই সব কাজ করছে।  যদিও তৃণমূলের দাবি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা এখন বিজেপি দলটাকে দখল করেছে। পুরাতন বিজেপি কর্মী নেতারা জায়গা পাচ্ছেন না। সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.